Skip to main content

Command Palette

Search for a command to run...

লার্নিং লুপ

একই জিনিস বারবার শেখা, অপ্রয়োজনীয় জিনিস শেখা

Updated
2 min read
লার্নিং লুপ
J

Hello, my name is Joynal, and I'm a software engineer living and working in the Netherlands. With 10 years of experience under my belt, I have a passion for solving complex problems and creating innovative solutions.

When I'm not working, I like to unwind by spending time with my family, reading, and exploring new destinations. I find that travel helps broaden my perspective and provides inspiration for my work.

Thanks for taking the time to read a little about me. I hope you find my blog informative and helpful. If you have any questions or feedback, don't hesitate to reach out!

ইউনিভার্সিটিতে পড়াকালীন এমন অনেক সময় গেছে, সারাদিন কম্পিউটার স্ক্রিনের সামনে পড়ে রইছি। ব্রাউজারে একই টপিকের উপর ১৫-২০ টা লেখা খুলে রাখছি পড়ার জন্য। এমন না যে সবসময় নতুন বা প্রয়োজনীয় কিছু শিখতেছি। আমার টার্গেট থাকত সব পড়ে শেষ করে তারপর উঠব। সব পড়ে শেষ করতে পারতাম না আর এইভাবে শিখাটাও ইফেক্টিভ না, ব্রেনের উপর অনেক প্রভাব পড়ে। কোন প্রপার রোডম্যাপ বা গোল ছাড়াই সবকিছু শিখতে চাইতাম। নতুন কোন ফ্যান্সি জিনিসপত্র দেখলে বর্তমান যেটা সিখতেছি ওইটা ফেলে জাম্প করতাম। কোন ম্যান্টর বা গাইডেন্স ছিল না, কমিউনিটির সাথেও পরিচিত ছিলাম না, ইউনিভার্সিটিতে স্কিলড কোন বড় ভাই ও পাই নাই যে যাদের কাছে পরামর্শ করতে যাব। তখন যাদেরকে শিক্ষক হিসাবে পেয়েছি তারাও প্রাক্টিকাল স্কিল বা ইন্ড্রাস্টি সম্বন্ধে কোন জ্ঞান রাখত না (তাদেরকে ছোট করে দেখছিনা), সবকিছু থিওরির মধ্যেই সীমাবদ্ধ ছিল।

সব কিছু নিজে নিজে শেখা লাগছে। নিজে শিখতে গেলে সমস্যা হচ্ছে কখন কি শিখতে হবে বা কোথায় থামতে হবে তা আগে থেকেই বুঝা যায় না ভুল না করা পর্যন্ত। সব পথ দিয়ে গিয়ে ভুল করে, সময় নষ্ট করে তারপর সঠিক জিনিস খুঁজে পাওয়া যায়। প্রপার গাইডেন্স পেলে হয়ত অপ্রয়োজনীয় অনেক কিছু শিখতে গিয়ে সময় নষ্ট করতাম না। সব কিছু নিজে সমাধান করতে যেয়ে সময় নষ্ট করতাম না, কখন হাল ছেড়ে দিতে হয় বা হেল্প চাইতে হয় এইটা বুঝতাম।

একই জিনিস বারবার শেখার একটা অন্যতম কারণ ছিল, শেখার সময় ধারাবাহিকত থাকত না একটা থেকে আরেকটাতে জাম্প করতে গিয়ে গ্যাপ হয়ে যেত। এজন্য অনেক কিছু আবার শুরু থেকে শেখা লাগত। হাইপে পড়ে যা দেখতাম সব শিখতে চাইতাম, জব মার্কেটে কোন স্কিলগুলা কাজে লাগবে সেটা যাচাই বাঁচাই না করে একটা থেকে আরেকটা শিখাতে জাম্প করতাম। Game development, web development, networking, UI/UX design সব কিছুই এক্সপ্লোর করেছি। একটা মানুষের পক্ষে এত কিছু শেখা সম্ভব না, শিখতে পারলেও কোন কিছুতে মাস্টার হওয়াও সম্ভব না।

আরেকটা জিনিস হচ্ছে নিজের ক্যপাবিলিটি সম্পর্কে বোঝা, কোন কিছু পছন্দ করা আর শিখে পেশাগত ভাবে কাজ করা এক জিনিস না। ধরেন আপনি ম্যাথে কাচা কিন্তু হাইপে পড়ে মেশিন লার্নিং/আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখা শুরু করে দিছেন, বাস্তবে এটা কতটুকু ফলপ্রসূ হবে আমি জানিনা। কিন্তু এতটুকু বুঝতে পারি সব জিনিস সবার জন্য না।

More from this blog

কিভাবে কমিউনিকেশন ইম্প্রুভ করা যায়?

প্রায় তিন বছর ধরে প্রবাসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করি, এই তিন বছরে একটা জিনিস বুঝতে পারলাম আমাদের দেশী পোলাপান অনেক বেশি ট্যালেন্টেড। কয়েকটা জিনিস যদি একটুখানি ইম্প্রুভ করা যায় নিজেকে আন্তর্জাতিক বিশাল চাকরির বাজারে সহজেই যুক্ত করা যাবে। প্র...

Sep 24, 20243 min read184
কিভাবে কমিউনিকেশন ইম্প্রুভ করা যায়?

How to agree to disagree

সিনিয়র ইঞ্জিনিয়ার সবসময় আমার পুল রিকুয়েস্ট ওভাররাইট করে ফেলে। তার রিফেকটর করা কোড দেখলে নিজেকে কিছু পারি না বলে মনে হয়, আমার কনফিডেন্স এখন তলানিতে। এখন আমি কি করতে পারি? আমার মনে হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করছেন সবাই কম বেশি এই সমস্যা পড়ছেন। ...

Mar 2, 20244 min read680
How to agree to disagree

Navigating Your Software Engineering Career: Expert Tips and Advice

16 posts

I'm passionate about building innovative solutions and continuously learning in my field. When I'm not working, I enjoy spending time with family, reading, and traveling to new places.