সফটওয়্যার ফিল্ডে কাজ করতে হলে কতটুকু পড়াশোনা করা লাগে?

Hello, my name is Joynal, and I'm a software engineer living and working in the Netherlands. With 10 years of experience under my belt, I have a passion for solving complex problems and creating innovative solutions.
When I'm not working, I like to unwind by spending time with my family, reading, and exploring new destinations. I find that travel helps broaden my perspective and provides inspiration for my work.
Thanks for taking the time to read a little about me. I hope you find my blog informative and helpful. If you have any questions or feedback, don't hesitate to reach out!
- সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হলে কম্পিউটার সাইন্সে পড়া লাগে কিনা?
- আমি অন্য ব্যাকগ্রাউন্ডের আমি কি সফটওয়্যারে ভালো করতে পারব?
- আমার পড়ালেখা করতে ভালো লাগেনা, পড়ালেখা বাদ দিয়ে কি আমি প্রোগ্রামিং শেখার দিকে কি ফোকাস দিব?
- আমি স্কুল/কলেজে পড়ি, আমি কি ওয়েব ডেভেলপমেন্ট শুরু করব কিনা?
পড়ালেখা আসলে সব জায়গায় লাগবে, পড়াশোনা করা ছাড়া নিজেকে উন্নত এবং দক্ষ করার অন্য কোন উপায় নেই। এখন এই পড়ালেখা বলতে আমি শুধু একাডেমিক পড়া লেখা বোঝাচ্ছি না। আপনি কোন একটা বিষয় শিখতে চাচ্ছেন, সেই বিষয়ে নিজে নিজে পড়ালেখা করা, রিসার্চ করা, স্কিল ডেভেলপমেন্ট করা। এখন এই স্কিল ডেভেলপমেন্ট করতে গেলে কেউ আপনাকে ধরে বেঁধে পড়াশোনা করার জন্য বলতে আসবেনা, নিজেকে সবসময় মোটিভেট রেখে নিজেরই পড়াশোনা করতে হবে।
স্কিলড এবং ভালোভাবে কমিউনিকেট করতে পারলে একাডেমিক পড়াশোনা বড় কোন ফ্যাক্টর না। কেউ আপনাকে জিজ্ঞাসাও করতে আসবে না যে আপনি পড়ালেখা করছেন কিনা। আর এই জিনিসটা কোম্পানিভেদে নির্ভর করে, তবে আশার কথা হলো বেশিরভাগ সফটওয়্যার কোম্পানিতে পড়াশোনার ব্যাপারে খুব বেশি বাধ্যবাধকতা নেই।
একাডেমিক পড়াশোনা না করলে কিছু সমস্যা আছে। সবাই মার্ক জাকারবার্গ না যে পড়াশোনা ড্রপ আউট করলেই বিশাল কিছু করে ফেলবে। এটা অনেকটা একটা বাজি ধরার মতো হয়ে যাবে। পড়াশোনা না করলে ম্যাচুরিটি আসবেনা, ভালো নেটওয়ার্ক তৈরি হবে না। প্রত্যেকটা মানুষেরই ক্যারিয়ার নিয়ে ব্যাকআপ প্ল্যান থাকা উচিত, ধরেন আপনি সফটওয়্যার নিয়ে সাকসেসফুল হতে পারলেন না তখন আপনি কি করবেন? অন্য কোন সেক্টরে একটা চাকরি করতে হলে নূন্যতম গ্রাজুয়েশন দরকার। আবার যারা দেশের বাইরে কাজ করতে ইচ্ছুক অনেকগুলা দেশে আপনি যে বিষয়ের উপর কাজ করবেন ওই বিষয়ের উপর ডিগ্রী না থাকলে আপনাকে ভিসা দেবে না। স্কিলড রেসিডেন্টদের জন্য কম ট্যাক্স দেওয়ার যে সুযোগ, অনেক সময় ওইটা পাবেন না।
আর্থিক সমস্যা থাকলে গ্রাজুয়েশন ২-৪ বছর পরে করেন সমস্যা নাই। যারা স্কুল/কলেজে পড়ো, অবসর সময় প্রোগ্রামিং/ওয়েব ডেভেলপমেন্ট শেখ ঠিক আছে কিন্তু নিজের পড়ালেখা নষ্ট করে এইসব জিনিসে সারাক্ষণ পড়ে যাবে না। সবকিছুরই সঠিক/বেঠিক সময় আছে।



