Skip to main content

Command Palette

Search for a command to run...

ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য বিদেশে চাকরি পাওয়ার উপায় কি?

Published
2 min read
ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য বিদেশে চাকরি পাওয়ার উপায় কি?
J

Hello, my name is Joynal, and I'm a software engineer living and working in the Netherlands. With 10 years of experience under my belt, I have a passion for solving complex problems and creating innovative solutions.

When I'm not working, I like to unwind by spending time with my family, reading, and exploring new destinations. I find that travel helps broaden my perspective and provides inspiration for my work.

Thanks for taking the time to read a little about me. I hope you find my blog informative and helpful. If you have any questions or feedback, don't hesitate to reach out!

বিদেশে চাকরির জন্য আগে যেকোনো বিষয়ের উপর ভালো দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জনের প্রয়োজন, এখন দক্ষতা কারো দুই বছরে হতে পারে কারো দশ বছরেও হতে পারে এটা পার্সন টু পার্সন ভেরি করে। এরপর কমিউনিকেশন এবং রিপোর্টিং এ খুব ভালো হতে হয়। প্রফেশনাল অ্যাটিচিউড থাকতে হয়। কমিউনিকেশন বলতে আপনার কলিগরা কি বলতে কি বুঝাতে চায় সেটা আপনি ভালোভাবে বুঝতে পারেন এবং নিজেকে এক্সপ্রেস করতে পারেন, সবকিছু সাবলীল ভাবে বলতে এবং বুঝাতে পারেন। কাজ করতে গিয়ে কোন কিছুতে আটকে গেলে সমাধান করতে না পারলে স্টাক হয়ে বসে না থাকা, টিমমেট বা কলিগদের সাথে কমিউনিকেট করা। আপনি কোন কারণে সঠিক সময়ে মিটিংয়ে জয়েন করতে পারলেন না আগেই টিমকে ইনফর্ম করে দেওয়া, কমিউনিকেশনের প্রফেশনালিজম খুবই গুরুত্বপূর্ণ যেটা বেশিরভাগ সময়ে আমাদের ছেলে-পেলেদের মধ্যে থাকে না। কোন সমস্যায় পড়লে হায়ার অথরিটিকে সাথে সাথে রিপোর্ট করা।

ফ্রেশ গ্রাজুয়েট হিসাবে দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন নির্ভর করে গ্রাজুয়েশনের চারটা বছর সে কিভাবে ব্যয় করেছে। সাধারণত একজন ফ্রেশ গ্রাজুয়েটের এসব কোনো কিছুই থাকে না যদি না আগে থেকে সে নিজেকে কোন কিছুতে ইনভলভ না রাখে। এখন কোন ফ্রেশ গ্রাজুয়েট যদি মনে করে তার মধ্যে সমস্ত গুণগুলা আছে এবং সে দক্ষ, তাহলে সে বিদেশে চাকরি করার জন্য সে প্রস্তুত এবং বিজ্ঞপ্তি দেখে এপ্লাই করা শুরু করতে পারে। আর যদি না থাকে তাহলে তার জন্য পরামর্শ হবে আগে দেশেই তাকে প্রতিষ্ঠিত হওয়া। কারো নিবিড় তত্ত্বাবধানে থেকে ইন্টার্নশিপ করা। দক্ষতা, অভিজ্ঞতা এবং প্রফেশনালিজম অর্জন করা। দক্ষতা থাকলে শুধু বিদেশ না জীবনে অনেক ভালো কিছুই হবে।

টিউটোরিয়াল দেখে সদ্য ড্রাইভিং শিখা কাউকে আপনি নিশ্চয়ই আপনি আপনার গাড়ি চালানোর দায়িত্ব দিবেন না, একইভাবে বিদেশ থেকে যখন কাউকে চাকুরীতে নেয় সবকিছু খুব ভালোভাবে খুটিয়ে যাচাই-বাছাই করে নেয়। একজন ইমিগ্রান্টের জন্য একটা কোম্পানিকে ট্যাক্স বাইন্ডিংসহ অনেক টাকা পয়সা খরচ করতে হয়, এখন তারা তো অবশ্যই চাইবে দক্ষ কাউকে নিতে। যাতে তারা তাদের ইনভেস্টমেন্ট পুষিয়ে নিতে পারে।

More from this blog

The Reality of Surviving in the Netherlands as a Student

মানুষজন কেন যে একগাদা টাকা খরচ করে নেদারল্যান্ডসের মতো একটা ব্যয়বহুল দেশে স্টুডেন্ট ভিসায় আসে, আমার মাথায় ঢোকে না। এখানে স্টুডেন্ট ভিসায় আসতে গেলে মিনিমাম ২৫-৩৫ লাখ টাকা লাগে। এটা জাস্ট এক বছরের ই

Jun 9, 20264 min read42
The Reality of Surviving in the Netherlands as a Student

কিভাবে কমিউনিকেশন ইম্প্রুভ করা যায়?

প্রায় তিন বছর ধরে প্রবাসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করি, এই তিন বছরে একটা জিনিস বুঝতে পারলাম আমাদের দেশী পোলাপান অনেক বেশি ট্যালেন্টেড। কয়েকটা জিনিস যদি একটুখানি ইম্প্রুভ করা যায় নিজেকে আন্তর্জাতিক বিশাল চাকরির বাজারে সহজেই যুক্ত করা যাবে। প্র...

Sep 24, 20243 min read184
কিভাবে কমিউনিকেশন ইম্প্রুভ করা যায়?

Navigating Your Software Engineering Career: Expert Tips and Advice

17 posts

I'm passionate about building innovative solutions and continuously learning in my field. When I'm not working, I enjoy spending time with family, reading, and traveling to new places.